লিড নিউজশিক্ষাঙ্গনসিলেট

কোটা সংস্কারের দাবিতে সিকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি  :: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে বসে স্লোগান দিচ্ছেন।

‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নাই’— এ স্লোগান ধারণ করে কোটা সংস্কারের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে  প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, দেশের মাত্র দুই শতাংশ মানুষের জন্য ৫৬ শতাংশ কোটা বিদ্যমান রয়েছে। এ কোটা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসতে হবে। মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারে, সেজন্য কোটাব্যবস্থা সংস্কার করা প্রয়োজন।

আরেক শিক্ষার্থী বলেন- অসম ও অযৌক্তিক কোটাব্যবস্থার ফলে বাংলাদেশের আমলাতন্ত্র দূর্বল হয়ে পড়ছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রাহুল ভট্টাচার্য্য  জানান, আন্দোলনকে ঘিরে যাতে কোন বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা সতর্ক রয়েছি।

সবধরণের ক্লাস বর্জন করে দলে দলে সিকৃবি শিক্ষার্থীরা আন্দোলনে যোগদান করছেন।

Related Articles

Back to top button