জিন্দাবাজারে যুবককে গণধোলাই


নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন মিতালি ম্যানশণে এক বৃদ্ধের গলায় ছুরিকাঘাত করে ছিনতাইকালে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা ছিনতাইয়ের ঘটনায়র সাথে জড়িত এক যুবককে ধরে গণধোলাই দিয়েছে। ছুরিকাঘাতে আহত বৃদ্ধ আক্কাস মিয়াকে (৬০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত পৌনে ৮টার দিকে জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এক ব্যবসায়ীকে ছুড়িকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা খেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে জিন্দাবাজার সুরমা মার্কেটের আক্কাস মিয়া (৬০) নামের এক নতুন-পুরাতন টাকা লেনদেনকারী ব্যবসায়ী মিতালী ম্যানশনের ৬ তলায় থাকেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। মিতালী ম্যানশনের ২য় তলায় উঠা মাত্র কয়েকজন ছিনতাইকারী তার সাথে থাকা টাকা ছিনিয়ে নিতে চায়।
এসময় তিনি তাদের সাথে ধস্তাধস্তি করলে ছিনতাইকারীরা তার গলায় ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার মার্কেটের নিচে থাকা সাধারণ জনতা ও ব্যবসায়ীরা এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেন।
পরে আহত ছিনতাইকারীকে আটক করে নিয়ে যায় টহল পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে ছিনতাইকারীর নাম পরিচয় পাওয়া যায়নি।




