লিড নিউজ

শাহ আব্দুল করিমের ১০১তম জন্মদিন পালিত

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ  ২১শে পদক প্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম দিন অনেকটা নিরবে উজানধল গ্রামে পালিত হয়েছে। পারিবারিক ভাবে দিনটি পালন করলেও অন্যান্য সময় শাহ আব্দুল করিম পরিবারের পক্ষ থেকে করিম ভক্তদের জানানো হতো। এবার তা হয়নি।
করিম ভক্তরা করিম পুত্র নুরজালালকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। করিম ভক্তদের অভিযোগ রয়েছে শাহ আব্দুল করিমকে একঘরে করার চেষ্টা করা হচ্ছে। প্রতি বছর লোক উৎসবে জনসমাগম না হওয়া তার একটি লক্ষণ।
শাহ আব্দুল করিমের সকল অনুষ্ঠান একলোক কেন্দ্রিক তাই মানুষ দিন দিন শাহ আব্দুল করিমের অনুষ্ঠানে আসতে আগ্রহ হারিয়ে ফেলছেন। গ্রামের মানুষও সম্পৃক্ত নয় তার কোন অনুষ্ঠানে।
লোক উৎসবে আয়োজনে গ্রামবাসী ব্যানারে লিখা হলেও বাস্তবে তার বিপরীত। বুধবার বিকেলে উজানধল শাহ আব্দুল করিমের মাজারে শাহ আব্দুল করিমের নাতি শাহ নুর আলম ঝলক ও নাতনী শাহ শারমিন কেক কাটার মধ্য দিয়ে শাহ আব্দুল করিমের ১০১ তম জন্ম দিন পালন করেন। এসময় করিমপুত্র শাহ নুর জালাল, করিম ভক্ত আপেল মাহমুদ, রুকুনুজ্জামান জহুরী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button