লিড নিউজ

শফিক চৌধুরীর গাড়িতে হামলার প্রতিবাদ জানিয়েছে ইয়াংস্টার ক্লাব

সিলেট সদর উপজেলার সরকার নিবন্ধনকৃত সামাজিক সংস্হা ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্হার কার্যালয়ে গত বৃহস্পতি বার রাত ৭ ঘটিকার সময় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা গত ১৮/০২/১৭ ইং তারিখে ধর্মঘট প্রত্যাহারের পর ও পরিবহন ধর্মঘটের নামে সিলেটে তা-বলীলা চালিয়ে সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা চালানোর তিব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। পরিবহন শ্রমিক নামধারী অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।

সংস্হার সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উছতার আলীর পরিচালনায়, প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ- সেক্রেটারি ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, সহ- সাংগঠনিক জাহেদ আহমদ, অর্থ সম্পাদক কছির মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল বাছিত, আইসিটি সম্পাদক মোঃ আব্দুল মালিক, প্রচার সম্পাদক সাইদুর রহমান, সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আঃ আজিজ, আতিউর রহমান, শামিম আহমদ, দুলাল মিয়া, আনোয়ার হোসেন, রিপন আহমদ, সহিদ মিয়া, কাদির আহমদ, সাহাবুদ্দীন প্রমুখ

Related Articles

Back to top button