লিড নিউজ

রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর কর্পোরেট নাইট উদযাপন

সিলেট মিডিয়া : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের স্বনামধন্য জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ সিলেট শাখার কর্পোরেট নাইট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি প্রোগ্রাম-২০১৭।  শনিবার রাতে নগরীর হোটেল ফরচ্যুন গার্ডেনের কনফারেন্স হলে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
কোম্পানীর সিলেট শাখার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান চৌধুরী বাবুর পরিচালনায় এতে স্বপরিবারে উপস্থিত ছিলেন সিলেটের স্বনামধন্য ব্যবসায়ী, ব্যাংকার ও জনপ্রতিনিধিরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিএম ওয়াটার কোম্পানীর চেয়ারম্যান এ.কে.এম আতাউল করিম, বারাকা পাওয়ার লিঃ বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (একাউন্টস) মুফতি আবুল আল মালুম, আলিম ইন্ড্রাসটিজ লিঃ এর এ.জি.এম মুরাদ হোসেন, ঠিকানা টাওয়ার এর চেয়ারম্যান ব্যারিষ্টার মুস্তাকিম রাজা মান্না, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ব্যবসায়ী জাকারিয়া আহমেদ পাপলু, আই.বি.আই.টি সিলেটের ডাইরেক্টর রোটারিয়ান মাহবুবল হক চৌধুরী(ভি.পি), রুপালী এ্যলুমিনিয়াম ইন্ড্রাস্ট্রিজ এর এম.ডি কাজী জয়নুল হক, আমদানি কারক চৌধুরী ইনট্রেড এর প্রোপ্রাইটর শাহীন চৌধুরী, ক্রিসেন্ট মেডিকেল সার্ভিসের স্বত্ত্বাধিকারী জাকির আহমেদ চৌধুরী, সুজানা এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর রোটারিয়ান আব্দুল রাজ্জাক রাজু, বোরাক ট্রেডার্স এর প্রোপ্রাইটর হাজী আব্দুল খালিক, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ডাইরেক্টর মফিক এ চৌধুরী, জারা ফ্যাশনের এম.ডি জুনেদ আহমেদ, ডাঃ এ.বি.এম শাহীন, রিয়েল এস্টেট ব্যবসায়ী রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, রয়েল সিটি ও রয়েল হোম্স এর ডাইরেক্টর ফরিদ উদ্দিন বাবর, ওয়ান ব্যাংক লালদিঘির পাড় শাখার সিনিয়র অফিসার মনসুর আহমেদ, আল আরাফা ব্যাংক জিন্দাবাজার শাখার প্রধান কয়ছর খান, সিটি ব্যাংক সিলেট শাখার প্রধান এ.ইউ. মঞ্জুরে মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ আহমেদ, সানিয়াতুর রহমান, তোফায়েল আহমেদ, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম সাহেদ, হাফিজ খান, দেলোয়ার আহমেদ, নুরুল হাসান হিরু, আব্দুল মজিদ প্রমুখ। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সিলেটের সুনামধন্য ফোক সিঙ্গার মিজানুর রহমান মিজান, রুমানা জাবিন ও শাকিলা চৌধুরী। সব শেষে ডিনারের মাধ্যমে মনোমুগ্ধকর ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী নাইট ২০১৭ এর সমাপ্তি ঘটে।

Related Articles

Back to top button