দারুল আজহারের এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আজ

নিউজ ডেস্ক : ২ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ টায় দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের উদ্যোগে ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী শাহান৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ অধ্যাপক বজলুর রহমান, হাবিবপুর ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম, শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ কুতবুল আলম, লাউয়াই আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, মা’হাদুল কাওনাইনের পরিচালক মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া সহ বিশিষ্ট শিক্ষাবিদগণ৷
উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন দারুণ আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের অধ্যক্ষ মাওলানা মানজুরে মাওলা৷




