লিড নিউজ

মুসলিম রোহিঙ্গাদের নিপীড়নের প্রতিবাদে উত্তাল সিলেট

নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিভাগীয় নগরী সিলেট।

শুক্রবার জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সবকটি মিছিল এসে মিলে কোর্ট পয়েন্টে আয়োজিত মহাসমাবেশে। ইমাম সমিতি আয়োজিত সমাবেশে উপস্থিত রয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলের মূল স্লোগান ছিল মিয়ানমার সরকার ও অং সান সুচির বিরুদ্ধে এবং হত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবি করছেন।

তাছাড়া কোর্ট পয়েন্টে পুড়ানো হয় সে দেশের সর্বোচ্চ নেত্রী অং সান সুচির কুশপুত্তলিকাও।

Related Articles

Back to top button