ভাষা শহীদদের প্রতি রোটারেক্ট ক্লাব সিলেট সিটির ‘র শ্রদ্ধাঞ্জলী


নিউজ ডেস্ক : ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলার জন্য জীবনদানকারী ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে “রোটারেক্ট ক্লাব সিলেট সিটি।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ বেদিতে জুতা পায়ে নিয়ে, না উঠার জন্য শহীদ মিনারে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতি আহবান জানান।
২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল ১১ টায় ক্লাবের সভাপতি রোটারেক্ট মো: মনজুর হোসেন এর নেতৃত্বে ও সচিব রোটারেক্ট জালাল আহমেদ জয়ের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন ক্লাবের পি পি রোটারেক্ট পরিমল পাল, মেম্বার রোটারেক্ট সাজন মিয়া, রোটারেক্ট সুহেল আহমদ, রোটারেক্ট মাহি, ইয়াংস্টার ক্লাবের সভাপতি রোটারেক্ট মোঃ মতিউর রহমান, রোটারেক্ট ফরিদ আহমদ তুষার, রোটারেক্ট মুস্তাক আহমদ, রোটারেক্ট সুমন আহমদ, রোটারেক্ট রাহাত আহমদ প্রমুখ।




