লিড নিউজসিলেট

সিলেটের শাহপরানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর শাহপরান থানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সোহেল মিয়া (২৭) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। নিহত সাহেল মোগলাবাজার থানার পূর্ব শ্রীরামপুর গ্রামের দিলু মিয়ার ছেলে।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান এলাকার পরগনা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার ৭ জন এবং লেগুনার ৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৯জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা অটোরিকশার যাত্রী সোহেলকে মৃত ঘোষণা করেন।

শাহপরান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ৬ জন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Back to top button