লিড নিউজ

নবীগঞ্জে স্ত্রী’র মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে মারপিটের অভিযোগে স্ত্রী’র দায়ের করা মামলায় বিএনপি নেতাকে রুবেল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ রুবেল আহমেদকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

রবিবার সকালে রুবেল’কে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযোগে জানা যায়, গত ১৮ মে উপজেলার পানিউমদা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার বাসিন্দা রুবেল আহমেদ যৌতুকের টাকার দাবিতে স্ত্রী রুনি বেগম’কে মারধর করেন। খবর পেয়ে রুনি বেগমের বাবার বাড়ির লোকজন পুলিশের সহযোগিতায় রুবেল আহমেদ এর বাড়ি থেকে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় গত শনিবার যৌতুকের টাকার জন্য মারপিটের অভিযোগ এনে বিএনপি নেতা রুবেল আহমেদ’কে একক আসামী করে স্ত্রী রুনি বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, রুবেল আহমেদ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপি’র মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন ।

Related Articles

Back to top button