রাজনীতি

একাত্তরের মুক্তিযুদ্ধে প্রধান মিত্র দেশ ছিলো ভারতঃ ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে কাউকে উস্কানি না দেয়ার জন্য আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে প্রধান মিত্র দেশ ছিলো ভারত। তাই বাংলাদেশ ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানায়, কোনো ব্যক্তি বিশেষকে নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভরতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর পশ্চিমবঙ্গের নির্বাচন বা অন্য কোনো বিষয়ের সাথে যোগসূত্র নেই। তিনি আমন্ত্রিত অতিথি।

আজ মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

এম/এম/আই/টি- ২৪-০৩-২০২১

Related Articles

Back to top button