লিড নিউজ

পিতার অভিযোগে ছেলের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ রোড এলাকা থেকে পিতার দেওয়া অভিযোগের প্রেক্ষিতে মাতাল অবস্থায় ছেলে কাজী শাহিন মিয়া (৫০) কে গ্রেফতার করেছে সদর থানা  পুলিশ।

পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের করাদন্ড প্রদান করা হয়।সে ওই এলাকার কাজী জালাল উদ্দিনের পুত্র।

সোমবার (৬ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে সদর থানার এসআই মিজানুর রহমান-এর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার রাতে মাতাল অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক হাসান মারুফ তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে সদর থানার এসআই মিজানুর রহমান জানান, গত কয়েক দিন আগে কাজী শাহিনের পিতা কাজী জালাল উদ্দিন তার ছেলের বিরুদ্ধে মাতলামির একটি অভিযোগ দায়ের করেন। রাতে মাতাল অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

Related Articles

Back to top button