লিড নিউজসিলেট

স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ ঢাকা মেডিকেলে ভর্তি

নিউজ ডেস্ক: কারাগারে থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে-কে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

রবিবার সিলেট কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থতা বোধ করলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে তার শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রবিবার রাতেই ঢাকায় পাঠানো হয়।

এরআগে গত বুধবার সন্ধ্যাত আরো তিন সহযোগীসহ পিযুষকে মির্জাজাঙ্গাল এলাকা থেকে আটক করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার, রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব-৯।

এরপরে তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে তাদেরকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। এই দুই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Related Articles

Back to top button