লিড নিউজ

দুদক কর্মকর্তাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

ডেস্ক রিপোর্ট : সিলেট কালেক্টরেট ভবনে ঘুষ নেয়ার অভিযোগে এক কর্মচারিকে আটকের পর দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে আসামীকে ছিনিয়ে নেয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নগরীতে বিক্ষোভ করেছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি।

রোববার দুপুরে নগরীর সিলেট রেজিস্ট্রারি মাঠে গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়।

মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, এই ঘটনায় গোটা দেশবাসীর ন্যায় সিলেটবাসীও হতভম্ব। বর্তমান দুদক চেয়ারম্যান সহ দায়িত্বরত বড় বড় কর্মকর্তাবৃন্দ সাহসিকতার সহিত দুর্নীতি বিরোধী অভিযান যখন চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই ন্যাক্কারজনক ঘটনা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। এজন্য দ্রুত তাদের বিরুদ্ধে এ্যাকশন নেয়ার দাবি জানান তারা।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবি সৈয়দ আশরাফ হোসেন এডভোকেট, বীর মুক্তিযোদ্ধা মুক্ত চিন্তার লেখক মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, জেলা জাসদ (রব) আহবায়ক জননেতা মনির উদ্দিন মাষ্টার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, সমবায় বিষয়ক সম্পাদক এম এ লাহিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, শ্রম বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, দন্ত চিকিৎসক ডা: এফ এম হারুন-অর-রশিদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো: আব্দুল ওদুদ, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুক্তাদির কিবরিয়া সিরাজী, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, অর্থ সম্পাদক এ এইচ এম মাহতাব, সহ-সাংগঠনিক সম্পাদক লিখন তালুকদার রিখন, এন আই নজর, কেন্দ্রীয় যুব নেতা হুমায়ুন রশিদ চৌধুরী, মাহিন মীর, ক্বারী আব্দুস শহীদ, সুলতান আহমদ খান, এনাম আহমদ, জাফর উল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শাহিদুর রহমান ঝুনু, বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদ নেতা জিএম হায়দার প্রমুখ।

Related Articles

Back to top button