দক্ষিন সুরমায় দু’গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০


নিজস্ব প্রতিবেদক : ১৫৩ রাউন্ড শর্ট গানের গুলি ছোঁড়ে দক্ষিণ সুরমায় দু’গ্রামবাসীর সংঘর্ষে নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। শুক্রবার বাদ জুমা রাস্তার নামকরণ নিয়ে লাউয়াই ও খোজারখলা গ্রামবাসীর মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে অর্ধ শত লোক আহত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পরপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামের নাম ফলকের নির্ধারনী নিয়ে লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো। শুক্রবার সকাল থেকেই এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে জুম্মার নামাজের পরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করার জন্য উভয় পক্ষের সাথে পৃথক বৈঠক করেছন আওয়ামীলীগর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।





