লিড নিউজ

টিলা কেটে পাথর উত্তোলনকালে আরো একজনের মৃত্যু, আহত দুই

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জের শাহ আরপিনে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে টিলা কেটে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শ্রমিক। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাৎক্ষনিকভাবে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে থানার এসআই মোয়াজ্জেমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা হতাহতদের উদ্ধার করে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
একটি সূত্র জানায়, আবদুল করিম নামের এক ব্যক্তির মালিকানাধীন টিলা ধসে এ হতাহতের ঘটনা ঘটে।
এর আগে গত ২৩ জানুয়ারি একই এলাকায় টিলা ধসে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়।

Related Articles

Back to top button