লিড নিউজ

জুড়ীতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জুড়ী(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূয়াই বাজার মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে কাপ এন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সম্পূর্ণ হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভূয়াইবাজার সংলগ্ন মাঠে ক্লাবের সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফ হোসেন মাছুমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন সাংবাদিক সমিতির সভাপতি ও “জুড়ীর ডাক ডটকম” সম্পাদক কামরুল হাসান নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও আমার কুলাউড়া পত্রিকার সহকারী সম্পাদক মো বেলাল হোসাইন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড কর্মকর্তা রাজিব চন্দ্র দাশ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জায়ফর নগর ইউনিয়নের সহ-সভাপতি তোফায়েল আহমদ, দপ্তর সম্পাদক আলী হোসেন, রাহেল আহমদ, মোশারফ হোসেন মাহিন প্রমুখ।

উল্লেখ্য, উক্ত খেলায় ‘আমরা তো আমরাই’ ক্লাব নিশ্চিন্তপুর ৬ উইকেটে ‘মাইন্টেইন মুভস’ ক্লাবকে হারিয়ে উদ্বোধনী খেলায় চ্যাম্পিয়ন হয়।

Related Articles

Back to top button