জাফলংয় পাথর উত্তোলনকালে দুই শ্রমিক নিহত


গোয়াইনঘাট প্রতিনিধি : কোম্পানীগঞ্জ ও বিছানাকান্দির এবার পর্যটন এলাকা জাফলংয়ে পাথর উত্তোলনকালে গর্তে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কামরুজ্জামান ও তাজউদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে কোয়ারি মালিক দুলাল আহমদও রয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বিজিবি ক্যাম্প সংলগ্ন সোনা টিলায় এ ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ওসি মো.দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংগ্রামপুঞ্জি এলাকায় হারুন মিয়া নামের একজন লোক গর্ত করে চুনাপাথর উত্তোলন করে আসছিলেন। তার কোয়ারিতে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের মদরিস আলীর পুত্র কামরুজ্জামান, জিয়াদুর রহমানের পুত্র তাজউদ্দিন, মছফত আলীর পুত্র আব্দুর রশিদসহ কয়েকজন শ্রমিক কাজ করে আসছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে পাথরচাপা পড়ে কামরুজ্জামান ও তাজউদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
অপরদিকে গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গোয়াইনঘােটর উপেজলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমদ বলেন, চুরি করে কেউ কেউ পাথর উত্তোলন করতো।
এ নিয়ে গত একমাসে দিনে সিলেটের বিভিন্ন কোয়ারিতে পাথর উত্তোলনকালে মাটিচাপায় মারা গেছেন অন্তত ১৩ শ্রমিক। এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে গত ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায়। পুলিশের ভাষ্য মতে, ওইদিন টিলা ধসে মারা যান পাঁচ শ্রমিক। এছাড়া বিছনাকান্দি, লোভাছড়ায় মাটিপাচায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের হিসাবে, গত ছয় মাসে শাহ আরেফিন টিলা ধসে মারা গেছেন ১৮ শ্রমিক। তবে স্থানীয়দের হিসেবে এ সংখ্যা আরো বেশি।




