লিড নিউজ

নিউইয়র্কে তুষারঝড়ে ভোগান্তি

হতাশা কুইন জেনিফার, নিউইয়র্ক থেকে: নিউইয়র্কে ভোর রাত থেকেই শুরু হয়েছে তুষারঝড়। সেই সাথে দমকা হাওয়া। ফলে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

আবওহাওয়ার রিপোর্টে জানানো হয়, নিউইয়র্কে মঙ্গলবার সকালে থেকে (১৩মার্চ) বিভিন্ন এলাকায় ৬ থেকে ৮ ইঞ্চি তুষার পরতে পারে।

জানা যায়, তুষারঝড়ে পথচারীরা ছাতা নিয়ে ও রেহাই পাচ্ছেন না। তুষারঝড় ও দমকা হাওয়ায় ছাতা ব্যবহার প্রায় অনুপযোগী। ফলে রাস্তাঘাট-জনজীবন হয়ে পড়ছে বিপাকে।

কর্মব্যস্ত মানুষরা বেশীর ভাগ নিজ গাড়ী রেখে বাস-ট্রেইনে ছুটছেন কর্মস্থলে।

তুষারঝড়ে সাধারনত স্ট্রিট পার্কিং সাসপেন্ড থাকলেও আজ সিটি সেরকম কোন ব্যবস্থা না নেওয়ায় কর্মব্যস্ত মানুষগুলা গাড়ী পার্কিং নিয়ে ও পড়েছেন বিপাকে।

 

অন্যদিকে এই তুষারঝড়ে সিটি স্কুলগুলো চালু আছে। ছাত্র-ছাত্রী নিয়ে ইয়েলো স্কুল বাসগুলো স্নোর মধ্যে অপেক্ষা করছে প্রতিটি স্কুলের সামনে।

তুষারঝড় হলেই এই ভোগান্তিতে প্রায়ই পরতে নিউইয়র্কবাসীকে।

Related Articles

Back to top button