ছাতকে ভাষা শহীদ স্বরণে ফুল দিয়ে আলো’র ভ্রাম্যমান ক্যাম্প সম্পূর্ণ


আব্দুর রহমান রাজু : “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”
আজ ২১শে ফেব্রুয়ারি ২০১৭ইং,আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ স্বরণে আলো ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশনের
এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরন ভ্রাম্যমান ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ #সুজাত_আলী_রফিক স্যার, উপাদক্ষ্য মহি উদ্দিন স্যার,হিসাববিঙ্গান বিভাগের প্রধান আমিন উদ্দিন স্যার,বাংলা বিভাগের প্রধান নজরুল ইসলাম স্যার,ইংরেজী বিভাগের প্রভাষক উজ্জ্বল দত্ত স্যার ও উক্ত কলেজের আরও শ্রদ্ধাবাজন স্যার,ম্যাডাম ও কলেজের ছাত্র ছাত্রীদের কে সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভ্রাম্যমান ক্যাম্পিং এর উদ্ভোদন ঘোষণা করা হয়।
সকাল ১১:০০ টায় কলেজ প্রাজ্ঞণ থেকে শুরু করে গোবিন্দগঞ্জ বাজারে বিভিন্ন জায়গায় বিকাল ৩:০০টা পর্যন্ত ক্যাম্পিং এর কাজ চলে।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মোট ২১১জনের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়, এর মধ্যে অনেকেই রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসবে বলে আশ্বাস প্রকাশ করেছেন।
সুনামগঞ্জ জেলা তথা সারা বাংলাদেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রক্তের অভাব দূর করতে নতুন রক্তদাতার খুজে কাজ করে যাচ্ছে সুনামগঞ্জ জেলার বৃহত্তর অনলাইন ভিওিক স্বেচ্ছাসেবী সংগঠন “আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন”
আলো পরিবারের পক্ষ্য থেকে আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস ও মহান ভাষা দিবসে সকল শহীদ স্বরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলী।




