লিড নিউজ

গোলাপগঞ্জে সড়ক অবরোধ করে ছিনতাই

কে এম সুহেল আহমদঃ গোলাপগঞ্জে গাছ ও পিলার ফেলে সড়ক অবরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ২০ ফেব্রুয়ারী(সোমবার) রাত ১ টা ৩০ মিনিটের সময়।
প্রত্যক্ষদর্শী মারফত জানা যায়,  উপজেলার ঢাকাদক্ষিণ ইউপি’র রায়গড় পূরাণবাজার হাফিজিয়া মাদ্রাসার সম্মুখভাগে রাধাজুরির খালের(বুলবুলির খাল) ব্রীজের পূর্ব পার্শ্ববর্তী গোলাপগঞ্জ- বিয়ানীবাজার রোডে সিলেট থেকে ৪টি সিএনজি, ২ টি বড় মালবাহী ট্রাক, অলটাইম কোম্পানির ১টি ভ্যান গাড়ী ও ১টি মোটরবাইকসহ ৮ টি গাড়ী   বিয়ানীবাজার যাওয়ার  পথে উল্লেখিত স্থানে আসামাত্র  অজ্ঞাতনামা ১৯/২০ জন সশস্ত্র ছিনতাইকারী  গাছ ও পিলার ফেলে সড়ক অবরোধ করে।

পরে তারা ড্রাইভার ও যাত্রিদের  অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে  তাদের কাছে থাকা  নগদ প্রায়  লক্ষাধিক টাকা ও মোবাইলসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।

ঘটনাচক্রে ঐ সময় সিলেটের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা বিয়ানীবাজার থেকে ঐ রাস্তা দিয়ে যাওয়ার পথে  ঘটনাস্থলে গিয়ে বিষয়টি আচ করতে পেরে তিনি গোলাপগঞ্জ মডেল থানা অফিসারকে ফোন দেন। ফোন পেয়ে থানা অ্রফিসার একেএম শিবলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ছিনতাইয়ের ঘটনার সত্যতার বিষয়টি নিশ্চিত করেন এবং তদন্ত সাপেক্ষে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে আশ্বাস দেন।
এদিকে ছিনতাইয়ের ঘটনার খবর শুনে  ঘটনাস্থলে সুনামপুর-রায়গড় গ্রামের  বেশ ক’জন জড়ো হন এবং তাদের মনের ক্ষোভ প্রাকাশ করে বলেছেন,  এরা প্রশাসনের নাকের ডগায় আঙ্গুল দিয়ে প্রতিনিয়ত এরুপ ঘটনা ঘটাচ্ছে। এসব ছিনতাইকারীদের হাতে হাজারো মানুষ জিম্মি হয়ে আছে। আমরা সকলেই এর প্রতিকার চাই মন্তব্য করেছেন।
ঘটনার ছিনতাইয়ের স্বীকার যারা তারা হলেন, বুধবারীবাজার ইউপি’র  চন্দরপুর গ্রামের ছুরফান আলীর ছেলে  নজমুল হক(৩০),  সুনামপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(২৮) ,  তিলপাড়া গ্রামের জাহেদ আহমদ,  রায়গড় গ্রামের লন্ডন প্রবাসী কানু মিয়া ও সুনামপুর গ্রামের সুহেল আহমদ।এছাড়া ও  হেতিমগঞ্জের দু’জন ট্রাক ড্রাইভারসহ অন্যান্য ৬ জনের নাম জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয়ের অনার্স বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র সুনামপুর গ্রামের মোঃ কামিল তালুকদার  ক্ষোভের সহিত  বলেন,  বার বার কেন একই জায়গায় একই কায়দায় ডাকাতির পূনরাবৃত্তি ঘটে? বেশিরভাগ মধ্য রাতে ঘটনা ঘটায় ছিনতাইকারীরা।  প্রায় দেড়মাস আগে পুরান বাজার ব্রিজের সামনে ডাকাতি হয়। আমরা (রায়গড়-সুনামপুরের) মানুষ চিৎকার শুনে বের হই কিন্তু ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি  প্রশাসনের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, প্রাশাসনিক ব্যর্থতার কারণে  এরকম ঘটনার পূনরাবৃত্তি ঘটল।
এখন তিনি সহ স্থানীয়দের জনমনে প্রশ্ন হচ্ছে, এই জায়গায় একই কায়দায় কেন বার বার ডাকাতি হচ্ছে? মানুষের মনে এখন আতংক বিরাজ করছে যে, দুই মাসের ব্যাবধানে তিনবার ডাকাতি হয়ে যাওয়াতে জনসাধারণেরা ক্ষোভ জানিয়ে মানববন্ধন ও রাস্তা অবরোধ করার কথা ভাবছেন। যেহতু বিষয়টি এখন দুই এলাকার মান সম্মানেরও বিষয় হয়ে দাঁড়িয়ছে।
সিলেটের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা এ প্রতিবেদককে জানান, এ ধরনের ঘটনা খুবই দঃখজনক।যেহতু  এটি তদন্তের বিষয় সেহতু এ ব্যাপারে দ্রুত পদক্ষেপে এর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Related Articles

Back to top button