লিড নিউজ

খাদিজা এখন সিলেট

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা তাবাসসুম নার্গিস সিলেট এসে পৌছেছেন।

ঢাকায় দীর্ঘ চিকিৎসা শেষে শুক্রবার সকালে বিমানে তিনি সিলেট এসে পৌছান । এ সময় খাদিজার সাথে বাবা এবং ভাই ছিলেন।

খাদিজা জানান, সাভারে সিআরপিতে তিন মাসের চিকিৎসায় প্রায় সুস্থ হয়ে এখন আমি নিজের কাজগুলো নিজেই করতে পারেন।

তিনি বলেন, ওখানে যখন  চিকিৎসা নিতে এসেছিলাম তখন ছিলাম হুইল চেয়ারে বসে। সে সময় আমি হাঁটতে পারতাম না, ঠিকমতো কথা বলতে পারতাম না, ধীরে ধীরে কথা বলতাম, হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না।

এর আগে গত বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে বের হবার সময় ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে মারাত্মক আহত হন খাদিজা। এরপর প্রথমে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার জটিল কয়েকটি অপারেশন হয়। স্কয়ারে চিকিৎসা শেষে তাকে সাভারে সিআরপিতে স্থানান্তর করা হয়। সিআরপি থেকে শুক্রবার তিনি সুস্থ হয়ে সিলেট এলেন।

Related Articles

Back to top button