লিড নিউজ

মাধবপুরে বাসচাপায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে বাসচাপায় আদম আলী (৭৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে ইন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার বানেশ্বর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

জানা যায়, রোববার দুপুরে আদম আলী রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপ দিলে ঘটনাস্থলেই মারা যান আদম আলী।

পরে খবর পেয়ে পুলিশ বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button