লিড নিউজ

কুলাউড়ায় আগুনে ঘর পুড়ে ছাই

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় একটি বাড়িতে আগুন লেগে ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ভ‍ুকশিমইল ইউনিয়নের মদনগৌরী গ্রামের আব্দুল হাদীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে আব্দুল হাদীর স্ত্রী দেখতে পান বৈদ্যুতিক বোর্ডে আগুন জ্বলছে। এসময় তিনি আগুন নেভাতে ব্যর্থ হলে চিৎকার দিয়ে আত্মরক্ষার্থে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, মূল্যবান কাগজপত্র, হাঁস-মুরগি, গবাদিপশু ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান মনির এ তথ্য জানিয়েছেন।

Related Articles

Back to top button