লিড নিউজ

কামরানের মায়ের ইন্তেকাল: সাবেক মেয়রের শোক

সিলেট মিডিয়া ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনরে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরানের মা আনোয়ারা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন।

সোমবার ভোর ৪টার সময় তিনি আখালিয়াতে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন থেকে ডায়বিটিসসহ নানা রোগে ভুগছিলেন।
এদিকে সাবেক মেয়র সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও   কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান আনোয়ারা বেগমের মুত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
মৃত্যু সংবাদ পেয়ে তিনি সস্ত্রীক কাউন্সিলর কামরানের বাসভবনে ছুটে যান এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং সমবেদনা প্রকাশ করেন।
মরহমা আনোয়ারা বেগমের নামাজে জানাজা আজ(২০ ফেব্রুয়ারি) সোমবার বাদ জোহর আখালীয়া নবাবী মসজিদে অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button