লিড নিউজ

ইনাতগঞ্জে সিএনজি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে সিএনজি অটোরিক্সা ও ব্যাটারি চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৫ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার বড় ভাকৈর গ্রামের ওয়াকিব উল্যা পরিবারের ৫ সদস্য নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে সিএনজি অটোরিক্সাযোগে বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজিটি ইনাতগঞ্জ বাজারের নিকটবর্তী মনসুরপুর গ্রামের নিকটে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি টমটম গাড়ী সাথে এটির সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। আহতরা হলেন-ওয়াকিব উল্যা ((৫৫),পেয়ারা বেগম (৪৫), রোখসানা বেগম (৩০), প্রতিবন্ধী ইতি বেগম (১৭) ও মহিমা (৩)। তাদেরকে ইনাতগঞ্জে চিকিৎসা দেয়া হয়েছে।

Related Articles

Back to top button