আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম : আল্লামা আহমদ শফী


নিউজ ডেস্ক: হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীরে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের বিধান সমাজে প্রতিষ্ঠিত হলেই দুনিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে। সোনার বাংলা গড়তে চাইলে এবং আখেরাতে মুক্তির জন্য রাসুল (সাঃ) এর আদর্শ অনুস্মরণ করে আমাদেরকে চলতে হবে। তবেই আমরা ইহকাল ও পরকালে মুক্তি লাভ করবো।
তিনি ১৩ ফেব্রুয়ারী সোমবার রাতে জামেয়া ময়দানে অনুষ্ঠিত জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদরাসার ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া, মাওলানা হাফিজ রইছ উদ্দিন সহ সিলেট বিভাগের বরেণ্য উলামায়ে কেরাম বয়ান পেশ করেন। স্বাগত বক্তব্য ও রিপোর্ট পেশ করেন জামেয়ার মহাপরিচালক মাওলানা মুশতাক আহমদ খান।
আল্লামা শাহ আহমদ শফী বয়াত গ্রহনের মাধ্যমে বয়াকত গ্রহণের গুরুত্ব সম্পর্কে প্রায় ৪০ মিনিট বয়ান করেন।



