আলিয়া মাঠে খাদিমুল কুরআনের ৩ দিনব্যাপী তাফসির মাহফিল শুরু


সিলেট মিডিয়া : খাদিমুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলন ১০ ফেব্রুয়ারী শুক্রবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হয়েছে । প্রতিদিন বিকেল ৩টা হতে রাতা ১১টা পর্যন্ত তাফসির চলবে।
৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন খলিফায়ে মাদানী আল্লাম শায়খ আব্দুল মোমিন ইমামবাড়ী, আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা শায়খ জিয়া উদ্দিন, শায়খ মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, দরগাহ মাদরাসার মুফতী মুহিব্বুল হক গাছাবাড়ী, মাওলানা শায়খ আব্দুশ শহীদ গলমুকাপনী, মাওলানা শায়খ আব্দুল বাছিত বরকতপুরী।
তাফসীরুল কুরআন মহাসম্মেলনে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন শায়খুল হাদীস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, দরগাহ মাদরাসার মুহতামিম মুফতী আবুল কালাম যাকারিয়া, ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা ফরিদ উদ্দীন ফেনী। এছাড়াও ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাফসীর পেশ করবেন।
তাফসীরুল কুরআন মহাসম্মেলনকে সফল করতে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিত থাকার আহবনা জানিয়েছেন খাদিমুল কুরআন পরিষদ সিলেটের সভাপতি মাওলানা আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতীন নবীগঞ্জী সহ কমিটি নেতৃবৃন্দ।



