খেলাধুলাসিলেট

খেলা চলাকালে হঠাৎ মাঠে ঢুকে পড়ে মুশফিকুর রহিমের ক্ষুদে ভক্ত

স্পোর্টস রিপোর্টার : দেশের অষ্টম ভেন্যু হিসেবে অভিষেক সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের। শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট ম্যাচের মধ্য দিয়ে অভিষিক্ত হয় সবুজ চা-বাগান আর পাহাড় টিলা ঘেরা দেশের অন্যতম নয়নাভিরাম লাক্কতুরার এ ক্রিকেট স্টেডিয়ামের ।
এদিকে ম্যাচের ৪৯তম ওভারে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। হঠাৎ মাঠে ঢুকে পড়ে মুশফিকুর রহিমের এক ক্ষুদে ভক্ত। মাঠে সিকিউরিটিকে ফাঁকি দিয়ে এক দৌড়ে মাঠে প্রবেশ করে বাংলাদেশের উইকেট রক্ষক মুশফিককে জড়িয়ে ধরে। তবে সাথে সাথে মাঠের নিযুক্ত দু’জন সিকিউরিটি থাকে মাঠের বাইরে নিয়ে যান।

Related Articles

Back to top button