সিলেট বিভাগ

বড়লেখা সংবাদকর্মী নাহিদুর রহমানের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক:
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন এর বাসিন্দা, সংবাদকর্মী নাহিদুর রহমান এর উপর গতকাল সন্ধ্যায় সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ১৫ জুন রাত ৮ টার দিকে বাড়ি ফিরার পথে রতুলী বাজার পাশে আগে থেকে উত পেতে থাকা ১০/১২ জন নাহিদের মোটরসাইকেল পথ আটকিয়ে আক্রমণ করে মারধর শুরু করে।
প্রত্যক্ষদর্শী আমির উদ্দিন জানান, রাত আনুমানিক ৮ টার দিকে তিনি বাড়ি ফেয়ার পথে রতুলী বাজার একটু পাশে চিৎকার চেচামেচি শুনতে পান। চিৎকার শুনে এগিয়ে গেলে দেখেন কয়েক জন লোক মিলে নাহিদ কে হাত পা বেধে লাঠি দিয়ে পিঠাছে। এ অবস্থা দেখে যিনি চিৎকার করে লোকজন এসে দাওয়া করে নাহিদ কে উদ্ধার করে। তার চিৎকার শুনে হামলাকারী নাহিদকে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মিলে প্রথমে তাকে বড়লেখা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তবে তার অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে চিকিৎসারা।

Related Articles

Back to top button