সিলেট বিভাগ

ঝিগলী স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক:
ছাতকের ঝিগলী স্কুল এন্ড কলেজের ২০২১ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৭ নভেম্বর শনিবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মো: সিরাজুল ইসলামর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক আওলাদ হোসেনের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আ.ন.ম. ওহিদ কনা মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক রফিকুল ইসলাম, এ.এইচ.এম.এ.আলী রেজা, মুশাররফ হোসেন, আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম, তোফায়েল ইসলাম, সেবুল আহমদ, রুহুল আমিন, রুহুল আমিন, ইমামুল ইসলাম রানা, বিউটি রানী দ্বাস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষক তোফায়েল ইসলাম।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আবিদ হাসান, আনোওয়ার হোসেন, সাদিয়া আফরিন, সুমনা আক্তার।

সবশেষে দোয়া পরিচালনা করেন কলেজের শিক্ষক মাওলানা আবু হানিফ।

Related Articles

Back to top button