লিড নিউজ
চুনারুঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভা এলাকা থেকে ইয়াবাসহ সোহেল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সোহেল উপজেলার পাকুরিয়া ( গুচ্ছগ্রাম) গ্রামের আলী মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট পৌরসভা এলাকা থেকে ৫৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়,তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছেে।




