লিড নিউজ
কুলাউড়ায় হাতির পায়ে পিষ্ঠ হয়ে মাহুত নিহত


কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেরিন চা বাগানে হাতির পায়ে পিষ্ঠ হয়ে মাহুত গনু মিয়া (৪য়৩) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি কর্মধা ইউনিয়নের মনছড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় , গনু মিয়া শনিবার সকালে হাতি নিয়ে বাগানে কাজে গেলে হঠাৎ করে হাতিটি ক্ষেপে গিয়ে পায়ের নিচে ফেলে পিষ্ঠ করে মেরে ফেলে। পরে মরদেহটি উদ্ধার করে মেরিন চা বাগানের ফ্যাক্টরিতে রাখা হয়েছে।
নিহত গনু মিয়ার মামাত ভাই আব্দুর মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা মরদেহটি উদ্ধার করে নিয়ে এসেছি এখন দাফনের প্রস্তুতি চলছে।




