লিড নিউজ

কাতারে বাংলাদেশী মালিকানাধীন ব্রাদার্স রেস্টুরেন্টের উদ্বোধন

কাতার প্রতিনিধি: কাতারে বাংলাদেশী খাবারের কদর এশিয়া ছাড়িয়ে আফ্রিকা ও ইউরোপের প্রবাসীদের মধ্যে দিন দিন বেড়েই চলেছে। এর ফলে প্রতিমাসেই কাতারের বিভিন্ন শহরে বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট প্রতিষ্ঠা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায়, ১৪ ফেব্রুয়ারী( বুধবার) কাতারের রাজধানী থেকে ২০কিলোমিটার দূরে ‘এশিয়ান টাউন প্লাজা’ মলে বাংলাদেশী তিন সহোদরের উদ্যোগে চালু হলো “ব্রাদার্স রেস্টুরেন্টে’র” দ্বিতীয় শাখা।
তিন ভাই মোঃ নাসির উদ্দিন, ইউসুফ মোস্তফা ও কুতুব উদ্দীনকে সাথে নিয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন কাতারি স্পন্সর আব্দুল্লাহ আব্দুর রাহমান আব্দুল্লাহ হাসান আব্দুর রহিম।
স্পন্সর আব্দুল্লাহ বাংলাদেশীদের ভূঁয়সী প্রশংসা করে বলেন ‘বাংলাদেশীরা অনেক পরিশ্রমী, সহিষ্ণু ও রুচিশীল।প্রবাসী বাংলাদেশীরা এখানে তাদের রুচিশীল খাবার খেতে পারবেন অতি স্বল্পমূ্ল্যে। আশা করি এ সুযোগ সবাই গ্রহণ করবেন।’

উদ্যোক্তারা জানান, প্রবাসীদের স্বদেশী সুস্বাদু খাবার পরিবেশনের প্রত্যয় নিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু। স্বল্পমূল্যে অত্র এলাকার প্রবাসী বাংলাদেশীদের উত্তম খাবার পরিবেশনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে উদ্যোক্তারা। তারা অত্র এলাকার সবাইকে একবার তার রেস্টুরেন্টে এসে দেশীয় স্বাদ গ্রহণের আহ্বান জানান।

Related Articles

Back to top button