লিড নিউজসিলেট বিভাগহবিগঞ্জ

হবিগঞ্জে চীনফেরত শিক্ষার্থী হাসপাতালে

হবিগঞ্জ প্রতিনিধি : রায়হান আহমেদ নামে চীনফেরত এক শিক্ষার্থীকে হবিগঞ্জে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়হান আহমেদ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আব্দুন নুরের ছেলে। তিনি চীনের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী। সম্প্রতি চীন থেকে অন্যদের সঙ্গে দেশে ফেরার পর ঢাকায় আশকোনা হজ ক্যাম্পে ১৫ দিন ছিলেন তিনি। এরপর ছাড়পত্র পেয়ে বাড়িতে আসেন।

রোববার রাতে তাকে হাসাপাতালের নিবিড় পর্যবেক্ষণে পাঠান চিকিৎসকরা।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, চীনফেরত এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাকে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার রক্তের নমুনা নেওয়া হয়েছে। রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এরপর বোঝা যাবে তিনি আক্রান্ত কি-না। আশা করি করোনা ভাইরাসে আক্রান্ত কোনও রোগী বাংলাদেশে ঢুকতে পারেনি। চীনফেরত এ শিক্ষার্থীর মধ্যেও তেমন কোনও লক্ষণ নেই।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে এক শিক্ষার্থী ভর্তি হয়েছে, এমন খবরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

Related Articles

Back to top button