ছাত্রলীগ নেতা জুবায়েদ আহমদ তারেকের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ

নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সদস্য জুবায়েদ আহমদ তারেক–এর বিরুদ্ধে একটি হত্যা মামলায় পরিকল্পনাকারী হিসেবে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় তারেকের নাম উঠে আসে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মামলা নং-৭,ধারা :১৪৭/১৪৯/৩০২/১১৪/১০৯ ধারায় মোট ২৮ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে জুবায়েদ আহমদ তারেক ১১নং আসামী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, ওই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে তারেক সক্রিয় ভূমিকা পালন করেন একজন ছাত্রলীগের সদস্য হিসবে বাকি সদস্যদের সাথে তিনি যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত তারেক বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, তিনি দেশে ফিরে এলে আইন অনুযায়ী তার বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।
এদিকে এলাকাবাসীর দাবি, ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।




