লিড নিউজসিলেট

নগরীতে দিনদুপুরে ব্যবসায়ীর কাছ থেকে লাখ টাকা ছিনতাই

সিলেটমিডিয়াডেস্ক::  সিলেট নগরীর হাওয়াপাড়া এলাকা থেকে ব্যবসায়ীর এক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

নয়াসড়ক এলাকার ব্যবসায়ী রুহেল আহমদ জানান, তার প্রতিষ্ঠানের কর্মী শাওনকে ব্যবসায়িক টাকা জমা দেওয়ার লক্ষ্যে ব্যাংকে পাঠান তিনি। ব্যাংকে যাওয়ার পথেই ছিনতাইয়ের শিকার হন শাওন।

ছিনতাইয়ের শিকার হওয়া শাওন বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানের টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে চৌহাট্টা থেকে হাওয়াপাড়া এলাকা দিয়ে জেলরোডে যাচ্ছিলেন। পথিমধ্যে হাওয়াপাড়া মসজিদ মার্কেট এলাকায় অপর একটি মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তার পেটে ছুড়ি ধরে সাথে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, দুইজন ছিনতাইকারীই হেলমেট পরিহিত থাকায় চেহারা চিনতে পারেননি। সেই সাথে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলে কোন নাম্বার প্লেটও ছিলনা বলেও জানিয়েছেন শাওন।

এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় বিকেলেই একটি অভিযোগপত্র জমা দেন শাওন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, চৌহাট্টা এলাকার সিটি ব্যাংকের বুথ থেকে ৫০ হাজার টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেওয়া ৫০ হাজার টাকা সাথে নিয়ে জেল রোড এলাকার আল-ফালাহ ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তিনি।

Related Articles

Back to top button