লিড নিউজ

শাবির অধ্যাপক পদের বাছাই বোর্ড

নিজস্ব প্রতিনিধি : উচ্চ আদালতের নির্দেশনার আলোকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছাদ্দেক আহমদ চৌধুরীর অধ্যাপক পদে পদোন্নতির বাছাই বোর্ড সম্পন্ন হয়েছে।

গত রোববার বিকেলে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে এই বোর্ড সম্পন্ন হয়। বোর্ডে বিশেষজ্ঞ  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল মান্নান ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম প্রমুখ।

অধ্যাপক পদে পদোন্নতি নিয়ে বিশ^বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ‘পরিকল্পিতভাবে’ জটিলতা তৈরী করেন বলে দাবি করে ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী বলেন, আমার সহকর্মী মাজহারুল হাসান মজুমদার ও খায়রুল ইসলাম রুবেল তাদের অধ্যাপক পদের নূন্যতম যোগ্যতা পূরণ না হওয়ায় সম্পূর্ণ প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার

পদন্নোতি প্রক্রিয়া বাধাঁ দানের অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এছাড়া আমি পদন্নোতি পেলে বর্তমান বিভাগীয় প্রধান ও ডীন অধ্যাপক ড. নজরুল ইসলামের পরিবর্তে বিধি মোতাবেক আমি স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্টেশনের ডীন নিয়োগ প্রাপ্য হই।

এ কারণে তিনিও নানা ভাবে তাঁর পদ ও ক্ষমতার অপব্যবহার করে শুরু থেকেই আমার পদন্নোতি প্রক্রিয়া আটকে দেয়ার জন্য বাধাঁ দানের চেষ্ঠা করছেন। ইতোমধ্যে উচ্চ আদালত আমার অধ্যাপক পদে নিয়োগ সংক্রান্ত বাছাই বোর্ডের সভা আহবানের ব্যাপারে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করায় গত ৫ ফেব্রুয়ারি বাছাই বোর্ড সম্পন্ন হয়।

সিন্ডিকেট সভাকে সামনে রেখে এই ৩ শিক্ষক এখনো বিভিন্ন ধরণের অপতৎপরতা ও কুটকৌশল অব্যাহত রেখেছে। এধরণের কর্মকান্ড বিশ^বিদ্যালয়ের চাকুরি সংক্রান্ত প্রচলিত শৃংখলা বিধি সুস্পষ্ঠ পরিপন্থি। এমতাবস্থায় বিশ^বিদ্যালয় সুনাম রক্ষার স্বার্থে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে আবেদন জানিয়েছেন।

তিনি জানান, এর পরিপ্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে বিবাদী করে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করি। পিটিশন নং ৪৭৩ (২০১৭)।

রিটের শুনানী শেষে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ বোর্ড সম্পন্ন করতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশা দেন। এরই আলোকে গত রোববার এই পদন্নোতির বোর্ড সম্পন্ন হয়।

Related Articles

Back to top button