লিড নিউজ

‘পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হলো মানব সেবা’

সিলেট মিডিয়া : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মোঃ লুৎফুর রহমান বলেছেন, সুবিধা বঞ্চিত দুঃস্থ মানুষের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দরিদ্র মানুষকে সাহায্য-সহযোগিতা করা ইবাদতের সমতুল্য। পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হলো মানব সেবা। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
তিনি গত ৬ ফেব্রুয়ারী সোমবার রাতে নগরীর দক্ষিণ সুরমা কুইন্স টাওয়ারে সবুজ বাংলা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে সংবর্ধনা, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংর্বিধত ও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংঘের সভাপতি জাবেদুল ইসলাম দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শান্তর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, এসএমবি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম.এস.আর শাহনুর চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল ইসলাম, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের দিলওয়ার হোসেন খান, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যাংকার গজনফর আলী, শিক্ষিকা সেলিনা ইসলাম, সমাজসেবী লায়েক আহমদ চৌধুরী, ব্যবসায়ী সাহাব উদ্দিন শিহাব, তাইনুল ইসলাম আছলাম, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, এনামুল হক মুরাদ, সমাজসেবী সাহেদ আহমদ সুমিন, মাওলানা গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম ছুরুকী, আলতাফুর রহমান আনসার, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা খালেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এডভোকেট লুৎফুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে শীতার্ত দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button