লিড নিউজ

ছেলের মৃত্যু দিবসেও আদালতে খালেদা

নিউজ ডেস্ক: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও রাজপথের বিরোধী দলীয় নেত্রীর কনিষ্ঠ পুত্রের আজ তৃতীয় মৃত্যু বার্ষিকী।এমন শোকের দিনেও মাকে হাজিরা দিতে হচ্ছে আদালতে।সংশ্লিষ্টদের এমন নিসঠুরতার প্রতি ধীক্কার জানিয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ কে বলতে শোনা যায়,এভাবে ক্ষমতার অপব্যবহার করা উচিৎ না।জিয়া ট্রাস্টিবল মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা বকশী বাজারের আলীয়া মাদ্রাসাস্থ বিশেষ আদালতে হাজিরা দিতে গেলে দলীয় নেতাকর্মীদদের ঢল নামে।

জনস্রোত ঠেকাতে হিমসিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।অবশ্য ওই মামলায় খালেদা জিয়াকে জামিন দিয়েছে আদালত।সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিসঠাতা জিয়াউর রহমাম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আজ ৩য় মৃত্যু বার্ষিকী।

বড় ছেলে তারেক রহমান দীর্ঘ দিন যাবত দেশের বাইরে অবস্থান করছেন।বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন,এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা।মামলাটি শুধুমাত্র রাজনৈতিক কারনে চলছে।বেগম জিয়া সম্পূর্ণ নির্দোষ।

Related Articles

Back to top button