লিড নিউজ

এ আর প্রোপার্টিজ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৫-১৬’র উদ্বোধন

সিলেট বাংলা নিউজ স্পোর্টস: সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়  ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় এবং এ আর প্রোপার্টিজ’র পৃষ্ঠপোষকতায় ‘এ আর প্রোপার্টিজ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৫-২০১৬’ র শুভ উদ্বোধন ২৮ মার্চ ২০১৬ সোমবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইশতিয়াক আহমদ সিদ্দিকী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর এ আর প্রোপার্টিজ’র স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আফজল রশীদ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

010অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ইউসুফ কবীর তুহিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক সাইফুর রহমান শিপলু, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সদস্য রানা মিয়া ও রুয়েদুর রহমান চৌধুরী মনি, সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেইন আরমান, ক্রিকেট আম্পায়ার আজিজ আহমদ ও তানজিল শাহরিয়ার অলি প্রমুখ।

Related Articles

Back to top button