লিড নিউজসিলেট

নগরীর বাদাম বাগিচায় ইয়াবাসহ আটক ১

সিলেটমিডিয়াডেস্ক: সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন বাদাম বাগিচা এলাকা থেকে ১৯৯০ পিস ইয়াবাসহ দেওয়ান আজমল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বেলা ১টার দিকে তাকে আটক করা হয়। সে বাদাম বাগিচা এলাকার সুন্নত মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এনে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন দেওয়ান আজমল হোসেন। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button