লিড নিউজ

রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে কাইমা বাজারে মানববন্ধন

দিরাই প্রতিনিধি: দিরাইয়ে মিয়ানমারে মুসলিম নিধনের নামে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে সচেতন মুসলিম জনতার ব্যানারে কাইমা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল তিনটায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভপতিত্ব করেন, কাইমা গ্রামের মুরুব্বি হাজী বরকত উল্লা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা ওয়ারিছ উদ্দিন, সফর আলী, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, মাও. কবির আহমদ খান, মাও. শায়কুল ইসলাম, মাও. আশরাফ আলী, মাও. আব্দুর রাজ্জাক, মাও. নূর উদ্দিন, মাও. আব্দুল খালিক, মাও. নুমান আহমদ, মাও. আবুরেজা, মাও. সাইফুর রহমান, সাংবাদিক একে কুদরত পাশা, ছাত্রনেতা আবু ছালিম, আতিকুর রহমান শিহাব, আবুল কালাম, হারুন মিয়া প্রমূখ।

বক্তরা মুসলিম রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবি জানান এবং সাথে সাথে জাতীসংঘের কাছে দাবি রাখেন রোহিঙ্গা নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য।

Related Articles

Back to top button