সিলেট বিভাগ

সিলেটে পাঁচ করোনা রোগীর অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক: গত কয়েকদিন থেকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে বাড়তে শুরু করেছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ)-এ আছেন কয়েকজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকও রয়েছে।

তথ্যগুলো জানিয়েছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, শামসুদ্দিন হাসপাতালে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। আজ (বৃহস্পতিবার- ৩ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন করোনা রোগী। এর মধ্যে ১৪জন আছেন আইসিইউ-তে। এদের মধ্যে আবার পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীরা সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছেন সুশান্ত কুমার মহাপাত্র।

Related Articles

Back to top button