জাতীয়

আগামীকাল ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

নিউজ ডেস্ক:: ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার-ডিআইজি মিজানুর রহমানকে আগামীকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ করা হবে। এদিন সকাল সাড়ে ৯টায় দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে হাজির হতে হবে তাকে।

মিজানুরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির বিভিন্ন অভিযোগের অনুসন্ধান করছেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

ডিআইজি মিজানুর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গত জানুয়ারির শুরুর দিকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদফতরে সংযুক্ত করা হয়।

তার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী মরিয়ম আক্তারকে গ্রেপ্তার করানোর অভিযোগ রয়েছে। তাছাড়া নারী নির্যাতনেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রমাণ পায় পুলিশের তদন্ত কমিটি।

Related Articles

Back to top button