লিড নিউজ

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এসবিএন: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

রবিবার সকাল ১০টায় প্রভাতফেরী শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়। এত সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. এম খলিলুর রহমান।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী।

দুর্জয় তালুকদার তূর্যের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এন ই ইউ বি কালচারাল ক্লাবের সভাপতি আবু বকর আল-আমিন, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসানাত ইবনে আবেদিন এবং ব্যাবসায় প্রশাসন বিভাগের লেকচারার শামিম আল-আজিজ লেলিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন ই ইউ বি কালচারাল ক্লাবের উপদেষ্টা ড. আরিফুর রহমান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আল-মেহেদী সাদাত চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটির প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপ, ইংরেজি বিভাগের প্রধান সামসুল কবির ও সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কালচারাল ক্লাবের মেম্বার সাফওয়াত মাহদি রাহাত এবং এহসানুল হক হৃদয়।

দেশাত্মবোধক গান পরিবেশন করেন কালচারাল ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মাহমুদ-উস-সামাদ মারুফের কবিতার বই “বিষাদ তরী”র মোড়ক উম্মোচন করেন অতিথীরা।

Related Articles

Back to top button