সিলেট বিভাগ

সাংবাদিক মিসবাহ উদ্দিনের বাসায় আ:লীগের হামলা: পরিবারের পাশে প্রেসক্লাব নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক:
সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও নিউজ পোর্টাল সিলেট মিডিয়া ডটকমের প্রধান সম্পাদক মিসবাহ উদ্দিনের পরিবারের উপর ১২ জুলাই ২০২২ তারিখ সন্ধ্যায় আওয়ামীলীগ কর্তিক হামলার চালানো হয়। এসময় তার বাসার আসবাবপত্র ভাংচুর এবং মিসবাহ উদ্দিনের স্ত্রী ও ৫মাসের সন্তানকে হেনস্তা করা হয়।
এসময় তার ছোট ভাই আবুবকর রেজওয়ান এগিয়ে আসলে তার উপর হামলা চালানো হয়। সে পায়ে আঘাত পায়। আবুবকর রেজওয়ান শাহজালাল রহ মাদ্রাসার মান্টার্সে ফলপ্রাপ্তি। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলে উপশহরস্থ বাসবভনে দেখতে গিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবে সহসভাপতি ও সিলেটের খবরের সম্পাদক গোলজার আহমদ হেলাল, সিলেটের কন্ঠডট কম ও শুভপ্রতিদিনের স্টাফ রিপোর্টার মবরুর আহমদ সাজু, সাংবাদিক ফাহাদ মারুফ।
উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের শারিরিক অবস্থার খোঁজ নিয়ে মহান সৃষ্টি কর্তার নিকট তার দ্রুত সুস্থতা কামনা করেন। এবং আওয়ামীলীগ কর্তিক এরকন নেক্ষারজন হামলার তীব্র নিন্দা জানান।
তারা বলেন মিসবাহ উদ্দিনের পরিবারের উপর এরকম হামলার মাধ্যমে প্রমাণিত হলো এদেশে সাংবাদিকরা এবং তাদের পরিবাররা অনিরাপদ। তারা এর সুষ্ঠ তদন্ত এবং হামলাকারীদের আইনের আওতার আনার দাবি জানান।

Related Articles

Back to top button