সিলেট

বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নব গঠিত কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধায় বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক লাল পুরকায়স্থ পলাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান কাওসার, মোঃ আমির আলী, কোষাধ্যক্ষ জাগির হোসেন, সদস্য জায়েদ আহমদ, তারেক আহমদ প্রমুখ।
সভায় প্রেসক্লাবের বিবিধ কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Related Articles

Back to top button