লিড নিউজ

কাতারে সড়ক দূর্ঘটনায় নিহত দারামিয়ার লাশ দেশে প্রেরণ

কে এম সুহেল আহমদ, কাতার থেকে: মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দূর্ঘটনায় নিহত বাংলাদেশী যুবক মিজানুর রহমান দারা মিয়ার(৩৫) লাশ দীর্ঘ ১০ দিন পর ১২ মার্চ(সোমবার) কাতারের সময় বিকাল ৪ টার সময় কাতার বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ১৩ মার্চ (মঙ্গলবার) ভোর ৬ ঘটিকার সময় সিলেট ওসমানী বিমানবন্দরে তার লাশ পৌছবে এবং দেশে তার গ্রামের বাড়িতেই জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। নিহতের প্রতিবেশী কাতার প্রবাসী মোঃ দিলু মিয়া টেলিফোনে এ তথ্য দেন।

উল্লেখ্য যে, বিগত ২ মার্চ (শুক্রবার) রাত ৮ ঘটিকার সময় দারামিয়া কাতারের দোহার জামিলিয়া নামক স্থানে সাইক্লিং করে যাচ্ছিলেন পথিমধ্যে তার পেছন থেকে দ্রুত গতিতে আসা এক কাতারির গাড়ীর ধাক্কা খেয়ে তিনি সাইকেলসহ ধুমরে মুচড়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে কাতারের পুলিশ সেখান থেকে উদ্ধার করে তাকে হামাদ হাসপাতালে নিয়ে তার লাশ মর্গে রাখা হয়।
নিহত দারামিয়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সুনামপুর গ্রামের হাজী জমির উদ্দীনের একমাত্র পুত্র ও বিশিষ্ট মুরব্বী আমির উদ্দীনের ভাতিজা।

বাবা মার একমাত্র সন্তান দারামিয়া। বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক।
তার মৃত্যুর খবরে মা বাবাসহ পরিবারে লোকজন কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button