লিড নিউজ

কিডনি প্রতিস্থাপনকারি জিবানের ইন্তেকাল

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ও বিয়ানীবাজার উপজেলার ও ছোটদেশ গ্রামের অধিবাসী জিবানুর রহমান জিবান ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
আজ বুধবার সকাল ৭টায় ঢাকার কিডনী ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ রাত সাড়ে ৮টায় ছোটদেশ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সকাল ১০টায় কিডনী ফাউন্ডেশন ঢাকা থেকে তার মরদেহ নিয়ে লাশবাহী গাড়ি থেকে রওয়ানা হয়েছেন স্বজনরা। তার মা, বোন, এক আত্মীয় ও খাসাড়ি পাড়া গ্রামের জসিম উদ্দিন সাথে রয়েছেন। তাঁর মরদেহ আজ সন্ধ্যার দিকে বাড়ি আসবে বলে ধারণা করছেন ছোটদেশ গ্রামের হুমায়ুন কবির শাহিদ।
গত ২৪ জানুয়ারিতে তার প্রতিস্থাপনকৃত কিডনীতে সংক্রামন দেখা দিলে শারিরীক অবস্থার অবনতি ঘটে। তাকে ঢাকার কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করে জানান, তার অবস্থা আশংকাজনক। প্রতিস্থাপনকৃত কিডনী জায়গা থেকে সরে যাওয়ায় কারণে সংক্রমন দেখা দিয়েছে।
তিনদিন কিডনী হাসপাতালের আসিইউতে রাখার পর তাকে এ্যাপলো হাসপাতালে স্থানান্তর করা হয়। গত সপ্তাহে শারিরীক অবস্থার উন্নতি হলে তকে পুনরায় কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত থেকে পুনরায় তার অবস্থার অবনতি ঘটে। আজ বুধবার সকাল ৭টায় তিনি মারা যান।
প্রসঙ্গত, গত বছরের (২০১৬) ২৫ মার্চ জিবানের কিডনী প্রতিস্থাপন করা হয়। এরপর দীর্ঘ কয়েক মাস চিকিৎসা শেষে গত ২৩ সেপ্টেম্বর সে বাড়ি ফিরে আসে। এ সময় চিকিৎসকদের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী জিবানের জীবন বাধা ছিল।
কিডনী প্রতিস্থাপন করতে জিবানের মা তাকে একটি কিডনী দান করেন। এ প্রক্রিয়া সম্পন্ন করতে জিবান সহায়তা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। বিয়ানীবাজারের প্রবাসী সংগঠন ওয়েল ফেয়ার ট্রাস্টসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিগত তহবিল থেকে তাকে সহায়তা প্রদান করা হয়- যা তার চিকিৎসায় কাজে ব্যয় করা হয়।

Related Articles

Back to top button